Skip to main content
করোনা ভাইরাস

আইসোলেশন কিভাবে মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচায়?

আইসোলেশন কিভাবে মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচায়?

সংক্রমণ ঠেকানোর জন্য বিশ্বজুড়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সাধারণ জনগণকে করোনা ভাইরাস থেকে দূরে রাখতে আইসোলেশন একটি কার্যকর উপায়।

আইসোলেশনের অর্থ হলো অসুস্থ ব্যক্তি বা সন্দেহভাজন ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখা। এতে হাঁচি, কাশি বা কাছাকাছি কথা বলার মাধ্যমে ভাইরাস ছড়ানোর সুযোগ কমে যায়।

সম্ভব হলে আলাদা ঘর ব্যবহার করুন, জানালা খুলে রাখুন, নিজস্ব থালাবাসন রাখুন এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মাস্ক ব্যবহার করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

0 Comments

No comments yet.